প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনৈতিক সহযোগিতা কমিটির সভাপতির সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কমিটির সভাপতি ও মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকি। আজ (সোমবার, ২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বেলা ৩টা ৪৫ মিনিটে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জানানো হয়েছে।