ঈদের আমেজে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়
পবিত্র ঈদুল ফিতরের দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে উৎসবপ্রেমী মানুষদের উপচে পড়া ভিড় দেখা গেছে। আজ (শনিবার, ২১ মার্চ) দুপুরের পর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় সবচেয়ে বেশি দর্শনার্থীর সমাগম লক্ষ্য করা গেছে। অন্যান্য বিনোদন কেন্দ্রেও উৎসবের উচ্ছ্বাসে মানুষের উপস্থিতি তুঙ্গে।