
‘ছায়া মন্ত্রিসভায়’ দায়িত্বপ্রাপ্তরা মাঠে কাজ শুরু করেছেন: গোলাম পরওয়ার
ছায়া মন্ত্রিসভায় দায়িত্বপ্রাপ্তরা এরই মধ্যে মাঠে কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দলের ঘোষিত ছায়া মন্ত্রিসভা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

জ্বালানির দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: গোলাম পরওয়ার
জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘জ্বালানি তেলের দাম একলাফে লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনে নতুন করে সংকট সৃষ্টি করবে এবং তাদের দুর্ভোগকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে।’

অপ্রতিমের মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিরই বহিঃপ্রকাশ: গোলাম পরওয়ার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী একমাত্র সন্তান ইয়াশাত শাহরিয়ার ওরফে অপ্রতিমের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শোক ও দুঃখপ্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এ ধরনের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিরই বহিঃপ্রকাশ।

রংপুর অভিমুখী লংমার্চে কোনো বিশৃঙ্খলা চাই না: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ হবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, তা হতে দেব না।

সামসুল আলম থাকলে স্থানীয় নির্বাচন সুষ্ঠু হবে না: গোলাম পরওয়ারের দাবি
নির্বাচন কমিশনে (ইসি) চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া অতিরিক্ত সচিব সামসুল আলমের বিষয়ে আবারও আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, সংসদ নির্বাচনে সামসুল আলম বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য থাকায় আসন্ন স্থানীয় নির্বাচন সুষ্ঠু হবে না। সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এমনটা জানান।

নেপালে বন্যা-ভূমিধসে গোলাম পরওয়ারের শোক
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ (বুধবার, ২৬ আগস্ট) প্রদত্ত এক বিবৃতিতে তিনি এ শোক জানান।

সংসদে ‘ইনসাফপূর্ণ আচরণ’ পাচ্ছে না জামায়াত: পরওয়ার
সংসদে বিরোধীদল হিসেবে জামায়াতে ইসলামী স্পিকার ও সরকারি দলের কাছ থেকে ‘ইনসাফপূর্ণ আচরণ’ পাচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

চায়না লিবারেশন আর্মির প্রতিষ্ঠাবার্ষিকীতে জামায়াত প্রতিনিধি দল
চীনের লিবারেশন আর্মির ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকাস্থ চায়না দূতাবাসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ (বুধবার, ২৯ জুলাই) সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি পাঁচ সদস্যের প্রতিনিধি দল যোগ দেয়।

সংস্কার প্রক্রিয়া না মেনে বিএনপি কর্তৃত্ববাদী শাসনের দিকে যাচ্ছে: পরওয়ার
সংস্কার প্রক্রিয়া না মেনে বিএনপি কর্তৃত্ববাদী শাসনের দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিরোধীদলীয় নেতার শুভেচ্ছাপত্র ফ্রান্স রাষ্ট্রদূতের নিকট হস্তান্তর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ফ্রান্স দূতাবাসে গিয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। গতকাল (রোববার, ১৯ জুলাই ) সাক্ষাৎ করেন তারা।

জুলাই সনদ বাস্তবায়নে সংসদ ও রাজপথে আন্দোলন চলবে: গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, মানুষ তাজা প্রাণ, আর রক্ত দিয়ে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে, কিন্তু দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বর্তমান সরকার সে কথা ভুলে যাচ্ছে। তিনি অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই অভ্যুত্থান ভুলে গিয়ে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। বিএনপির মুখে এক, অন্তরে ভিন্ন আর বাস্তবে আরেক রূপ দেখতে পাচ্ছে জনগণ। জুলাই সনদ বাস্তবায়নে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট সংসদ ও রাজপথে আন্দোলন চালিয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

অর্থনীতিতে গতিশীলতা আনতে জামায়াত সহযোগিতা করতে প্রস্তুত: গোলাম পরওয়ার
অর্থনীতিতে গতিশীলতা আনতে জামায়াত সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, বিরোধী দল কেবল সংসদে কথা বলে চলে আসবে বিষয়টি তা নয়। দেশের উন্নয়নে সরকার ও বিরোধীদলকে সমান ভূমিকা রাখতে হয়। জামায়াতে ইসলামী একটি আদর্শিক সংগঠন হিসেবে নীতিগত ও আদর্শিক দায়িত্ব পালনে বরাবরই অটল। দেশ ও জাতির প্রয়োজনে জামায়াতে ইসলামী অতীতে যেভাবে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, আগামীতেও তার জন্য প্রস্তুত রয়েছে।