মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো ৩ বাংলাদেশি ফিরছেন বৃহস্পতিবার
মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নেয়া তিন বাংলাদেশি আগামীকাল (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) দেশে ফিরছেন। নির্ধারিত সূচি অনুযায়ী, বিকেল ৪টা ২০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২১৮ ফ্লাইটে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।