
ত্রৈমাসিক মুদ্রানীতিতে নীতি সুদহার ৯.৫০ শতাংশ রাখলো বাংলাদেশ ব্যাংক
মূল্যস্ফীতির ঝুঁকি এখনো পুরোপুরি কাটেনি। এর সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধির বর্তমান অবস্থা, ব্যাংক খাতের চাপ এবং বৈশ্বিক অনিশ্চয়তা বিবেচনায় নিয়ে অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের জন্য নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশ অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ ব্যাংক।

মুদ্রানীতিতে বড় পরিবর্তনের আভাস; বছরে চারবার ঘোষণার পরিকল্পনা
দেশের মুদ্রানীতি ঘোষণা ও বাস্তবায়নে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। বর্তমানে বছরে দুইবার মুদ্রানীতি ঘোষণা করা হলেও, এখন তা বাড়িয়ে বছরে চারবার করার পরিকল্পনা করছে সংসদীয় কমিটি। বাংলাদেশ ব্যাংক বলছে, নির্দেশনা পেলে তারা এটি বাস্তবায়নে প্রস্তুত। তবে অর্থনীতিবিদদের মধ্যে এ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম ও দেশের মুদ্রানীতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দেশের কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা, মুদ্রানীতির লক্ষ্য, বাস্তবায়ন কৌশল এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে একটি বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

সুদের হার অপরিবর্তিত রাখতে পারে মার্কিন ফেডারেল রিজার্ভ
নতুন চেয়ারম্যান কেভিন ওয়ার্শের নেতৃত্বে মার্কিন ফেডারেল রিজার্ভ মঙ্গলবার থেকে দ্বিতীয় নীতিনির্ধারণী বৈঠক শুরু করতে যাচ্ছে। বার্তা সংস্থা এএফপি প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইসলামী ব্যাংককে ১৩ হাজার কোটি টাকা ধার দেয়া হয়েছে: গভর্নর
ইসলামী ব্যাংককে এখন পর্যন্ত ১৩ হাজার কোটি টাকা তারল্য সহায়তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

নীতি সুদহার ১০ শতাংশ রেখেই নতুন অর্থবছরের প্রথম মুদ্রানীতি ঘোষণা
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতির অবস্থান বহাল রেখে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে নীতি সুদহার (পলিসি রেপো রেট) ১০ শতাংশই রাখা হয়েছে।

নতুন মুদ্রানীতি ঘোষণা; অপরিবর্তিত নীতি সুদ হার
চলতি ২০২৫-২৬ অর্থবছরের শেষ ছয় মাসের (জানুয়ারি-জুন) জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন এ মুদ্রানীতিতে অপরিবর্তিত রাখা হয়েছে নীতি সুদের হার। অর্থাৎ নীতি সুদ হার ১০ শতাংশ রাখা হয়েছে।

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা, সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ
বিদেশগামী যাত্রীদের জন্য পাসপোর্টে বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট (Foreign Currency Endorsement) করার ক্ষেত্রে সার্ভিস চার্জ বা ফি (New Rules for Passport Endorsement Fee) নির্দিষ্ট করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক (Bangladesh Bank)। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জাররা (Licensed Money Changers) এনডোর্সমেন্ট ফি বাবদ সর্বোচ্চ ৩০০ টাকা নিতে পারবেন।

বিশ্ববাজারে দামে রেকর্ড; অস্ট্রেলিয়ায় ব্যস্ত স্বর্ণ অনুসন্ধানকারীরা
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে ব্যস্ত এক ঝাঁক স্বর্ণ অনুসন্ধানকারী। মেটাল ডিটেক্টর, মাটি খুড়ার যন্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নতুন স্বর্ণের সন্ধানে। উদ্দেশ্য, একদিকে যেমন স্বর্ণ খুঁজে বের করা, অন্যদিকে মানসিক প্রশান্তি। বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড বৃদ্ধি এর অন্যতম কারণ। সমীক্ষা বলছে, ২০২৬ সালের শেষ নাগাদ স্বর্ণের দাম দাঁড়াবে ৪ হাজার ৯০০ ডলার।

চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি গতি পাবে: এডিবি
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বলেছে , ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি হবে ভোগ্যব্যয়। ব্যাপক রেমিট্যান্স প্রবাহ ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন খরচের কারণে এ ভোগ্যব্যয় বাড়বে। তবে সংকোচনমূলক মুদ্রানীতি ও রাজস্বনীতি এবং বিনিয়োগকারীদের সতর্ক মনোভাব বিনিয়োগকে মন্থর করতে পারে।

নীতি সুদহার ১০ শতাংশ রেখেই কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা
নীতি সুদহার ১০ শতাংশ অপরিবর্তিত রেখেই নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। আজ (বৃহস্পতিবার, ৩১ জুলাই) দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

আসছে নতুন মুদ্রানীতি: গুরুত্ব পাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
জুলাই মাসের শেষ নাগাদ নতুন মুদ্রানীতি প্রকাশ করবে বাংলাদেশ ব্যাংক। যেখানে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সম্প্রসারিত করার দিকটি গুরুত্ব পাবে। নতুন মুদ্রানীতিতেও সংকোচনমূলক অবস্থান থেকে সরছে না কেন্দ্রীয় ব্যাংক। যদিও ব্যবসায়ী ও অর্থনীতিবিদেরা বলছেন, বিনিয়োগ বাড়াতে সংকোচনমূলক অবস্থান থেকে বের হতে হবে। পরিস্থিতি বিবেচনায় নমনীয় মুদ্রানীতির কথা বলছেন তারা।