সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
সুপ্রিম কোর্টের মূল প্রবেশপথের পাশ থেকে অবিস্ফোরিত অবস্থায় ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। আজ (রোববার, ৮ মার্চ) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে গেটের ডান পাশে বস্তুগুলো পড়ে থাকতে দেখা যায়। তবে এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।