
একদিনে ডেঙ্গুতে হাম উপসর্গে ৫ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একইসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৫ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৬৫ জন।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৮২ জন। আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

হাম উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৮৩ জন ভর্তি হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গাজীপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে ৩ জনের মৃত্যু
গাজীপুরে ট্রাক ও ব্যাটারি চালিত ইজিবাইক সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ২৩ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় ইজিবাইকটি দুমড়ে-মুছড়ে যায়।

হাম উপসর্গে দেশে আরও ১১ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ১১ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি। আজ (বুধবার, ২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া বার্তায় এ তথ্য জাননো হয়েছে।

ডেঙ্গুতে এক দিনে আরও ৫ মৃত্যু; হাসপাতালে ভর্তির রেকর্ড
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭২ জন। চলতি বছর ডেঙ্গুতে একদিনে এটাই হাসপাতালে সর্বোচ্চ ভর্তির রেকর্ড।

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের পুরানথানা ইসলামি মার্কেটের সামনে সামাদ প্লাজার নির্মাণকাজে এ দুর্ঘটনা ঘটে।

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে এক হাজার ২৩৬ জন।

‘আমিও মরব, তোদেরও মারব’ বলে পেট্রোল ঢেলে আগুন, দগ্ধদের মধ্যে একজনের মৃত্যু
রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিরোধের জেরে একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেয়ার ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে ইমন (২৫) মারা গেছেন। আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডেঙ্গুতে এক দিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৩২
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২৩২ জন। আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
দিনাজপুরের বিরলে রেললাইনে বসে থাকার সময় ট্রেনে কাটা পড়ে জামাল (৬০) নামে এক শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ৩ নম্বর ধামইর ইউনিয়নের ডিপপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল ধামইর গ্রামের মৃত কছির মোহাম্মদের ছেলে।

ফরিদপুরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২৫ রোগী ভর্তি, এক নারীর মৃত্যু
ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রেবেকা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে।