
ট্রাক নিয়ে ৯ ভোট পেলেন মেঘনা আলম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বেসরকারি ফলাফলে তিনটি কেন্দ্রে ৯টি ভোট পেয়েছেন গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মেঘনা আলম। তিনি ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে ৭ ভোট, কমলাপুর শেরে বাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে শূন্য (০) ভোট এবং শান্তিবাগ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুটি ভোট পেয়েছেন তিনি।

জামিনের পর কারামুক্ত হলেন মডেল মেঘনা
জামিনের পর কারামুক্ত হয়েছেন আলোচিত মডেল মেঘনা আলম। আজ (মঙ্গলবার, ২৯ এপ্রিল) সন্ধ্যায় তিনি কারামুক্ত হয়েছেন। এর আগে গতকাল রাজধানীর ধানমন্ডি থানায় প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় জামিন পান তিনি।

প্রতারণা ও চাঁদাবাজির মামলায় জামিন পেলেন মডেল মেঘনা
রাজধানীর ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন মডেল মেঘনা আলম। আজ (সোমবার, ২৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।