
বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ছুঁয়েছে ৭৪ লাখ টাকা
২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনাল (FIFA World Cup 2026 final match) ঘিরে টিকিটের বাজারে আগুন লেগেছে। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই টিকিটের আকাশছোঁয়া দাম নিয়ে সমালোচনা থাকলেও শেষ মুহূর্তের উন্মাদনা সব রেকর্ড ভেঙে দিয়েছে। নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালের (Argentina vs Spain final updates) একটি টিকিটের দাম পুনর্বিক্রয় বাজারে সর্বোচ্চ ৬০ হাজার মার্কিন ডলার পর্যন্ত ঠেকেছে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭৪ লাখ টাকা।

বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাস বিক্রি করবে ফিফা, দাম কত?
২০২৬ ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026) শেষ হলেও টুর্নামেন্ট থেকে উপার্জনের নতুন ও অভিনব এক সুযোগ হাতছাড়া করতে চায় না ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা (FIFA)। ফুটবলপ্রেমী ও স্মারক সংগ্রাহকদের জন্য বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাসের টুকরো (World Cup final pitch grass collectibles) বিক্রি করার ঘোষণা দিয়েছে সংস্থাটি। ফুটবল ইতিহাসের এক অনন্য অংশ ভক্তদের ড্রয়িংরুমে পৌঁছে দিতেই ফিফার এই বিশেষ উদ্যোগ। ফিফার এই ঘাস বিক্রির প্যাকেজ, বিভিন্ন সংস্করণের মূল্য এবং ভেন্যু বিতর্ক নিচে বিস্তারিত তুলে ধরা হলো (FIFA to sell World Cup 2026 final pitch grass: Check price and editions):

মেটলাইফে ফুটবল বিশ্বকাপের মহামঞ্চ; অপেক্ষায় ইতিহাস গড়ার
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের মহোৎসবের মঞ্চ প্রস্তুত। ফুটবল ইতিহাসের সবচেয়ে জমকালো, আর রোমাঞ্চকর এক ফাইনাল দেখার অপেক্ষায় কোটি কোটি দর্শক। যেখানে মাঠের লড়াই তো বটেই, বিশ্ব ফুটবল দেখবে সংস্কৃতির এক অভূতপূর্ব মেলবন্ধন। আর এই দ্বৈরথে দেখা যাবে গুরু শিষ্যের লড়াই আর তৈরি হবে নতুন অনেক ইতিহাস।