ব্র্যাকের মেধাবিকাশ বৃত্তি ২০২৬-২৭; পাবেন যেসব কলেজশিক্ষার্থী, যেভাবে আবেদন
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে ব্র্যাকের নিজস্ব অর্থায়নে পরিচালিত ‘মেধাবিকাশ বৃত্তি’ (BRAC Medhabikash Scholarship) কার্যক্রমের আবেদন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এইচএসসি বা একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন (BRAC Medhabikash Scholarship 2026 for College Students)। নির্বাচিত প্রতিটি শিক্ষার্থীকে এককালীন ৮ হাজার টাকা এবং প্রতি মাসে ৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হবে (5000 Taka Monthly Scholarship)।