
১৩ জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগের ভাইভার সময়সূচি প্রকাশ, কখন কোথায় পরীক্ষা?
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ (Primary Assistant Teacher Recruitment) প্রক্রিয়ার পরবর্তী ধাপ হিসেবে মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। লিখিত পরীক্ষায় (Written Exam) উত্তীর্ণ প্রার্থীদের জন্য গাজীপুর, রাজশাহী ও যশোরসহ মোট ১৩টি জেলায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইভার সময়সূচি প্রকাশ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে (Primary Assistant Teacher Recruitment) উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার বা ভাইভার দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। গত (রোববার, ২৫ জানুয়ারি) দেশের ৩টি জেলা— চাঁপাইনবাবগঞ্জ, মানিকগঞ্জ ও বরিশাল মৌখিক পরীক্ষার পৃথক সময়সূচি প্রকাশ করেছে। আগামী ২৮ জানুয়ারি থেকে এই জেলাগুলোতে ভাইভা শুরু হবে।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ, যা জানা দরকার
অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ (Assistant Teacher Recruitment 2025)-এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ জানুয়ারি ২০২৬ থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত জেলা পর্যায়ে এই মৌখিক পরীক্ষা (Viva Voce Exam) অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (DPE) এক বিজ্ঞপ্তিতে এই গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে।

ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ: যেভাবে দেখবেন আপনার রেজাল্ট
ডাক ও টেলিযোগাযোগ বিভাগে (Department of Posts and Telecommunications) নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে তিনটি পদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল (Practical Exam Result) প্রকাশিত হয়েছে। এতে মোট ৯৬ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা কবে? জানালো অধিদপ্তর
অবশেষে প্রকাশিত হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল (Primary Assistant Teacher Recruitment Result 2026)। এবারের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মোট ৬৯ হাজার ২৬৫ জন পরীক্ষার্থী। ফল প্রকাশের পর এখন প্রার্থীদের মনে প্রধান প্রশ্ন— প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা কবে? (When is the primary teacher recruitment viva exam?)

৪৬তম বিসিএস: ১৬ প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ ১৬ প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সংশ্লিষ্ট প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত, নতুন তারিখ নিয়ে যা জানালো পিএসসি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত সাধারণ ছুটি ও রাষ্ট্রীয় শোকের কারণে ৪৬তম বিসিএসের (46th BCS) মৌখিক পরীক্ষা (Viva Voce) স্থগিত করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) ও বৃহস্পতিবার (১ জানুয়ারি) অনুষ্ঠিতব্য ভাইভা পরীক্ষাগুলো আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (BPSC)।

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ, ৪ জানুয়ারি থেকে শুরু
৪৬তম বিসিএসের (46th BCS) দ্বিতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার (Viva Voce) তারিখ ও বিস্তারিত সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। গত(বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫) কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এবারের পর্যায়ে সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডারের মোট ২,১০২ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ৪ ক্যাটাগরির মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (Bangladesh Bureau of Statistics) ১২ থেকে ১৬তম গ্রেডের ৪টি ভিন্ন ক্যাটাগরির পদের মৌখিক পরীক্ষার সময়সূচি (Viva Voce Schedule) প্রকাশ করা হয়েছে। গতকাল (সোমবার, ২২ ডিসেম্বর) বিবিএস-এর অফিশিয়াল ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সময়সূচি জানানো হয়।

শিক্ষক নিবন্ধনের সনদের দাবিতে আন্দোলনকারীদের ওপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
১৮তম শিক্ষক নিবন্ধনে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার ঘোষণার দাবিতে আন্দোলনরতদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। আজ (রোববার, ২২ জুন) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

বিসিএসের ভাইভাতে কমলো ১০০ নম্বর, আবেদন ফি ৭শর পরিবর্তে ৩৫০ টাকা
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

৪৪তম বিসিএসের প্রায় ৪ হাজার প্রার্থীর মৌখিক পরীক্ষা বাতিল
দেখা হবে ৪৫তমর খাতা, ৪৬-এর প্রিলির ফল পুনরায় প্রকাশ
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া ৪৪তম বিসিএসের প্রায় চার হাজার (৩ হাজার ৯৩০ জন) প্রার্থীর মৌখিক পরীক্ষা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন-পিএসসি। তাদের পুনরায় মৌখিক পরীক্ষা নেওয়া হবে।