‘তোমার সমস্যা কী? অসুস্থ নাকি?’—সাংবাদিককে ধমক ট্রাম্পের
হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আবারও উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্নের জবাব দেয়ার বদলে এক সাংবাদিককে ‘অসুস্থ’ বলে মন্তব্য করেছেন, আরেক নারী সাংবাদিককে বারবার থামিয়ে দিয়েছেন। এ ঘটনায় ট্রাম্পের আচরণ এবং সংবাদমাধ্যমের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে।