মার্কিন ভিসাপ্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দূতাবাসের
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসাপ্রার্থীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ (উন্মুক্ত) করার নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সব অনভিবাসী ভিসাপ্রার্থীদের উদ্দেশে আজ (শুক্রবার, ৫ জুন) এই বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।