
আজ থেকে শুরু জগন্নাথদেবের রথযাত্রা উৎসব
৯ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৬ জুলাই) সকাল ৮টায় রাজধানীর ইসকন স্বামীবাগ আশ্রমে এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়।

ধামরাইয়ে ৪০০ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা শুরু কাল
ঢাকার ধামরাইয়ে শুরু হতে যাচ্ছে এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ ও ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধব দেবের রথযাত্রা উৎসব। আগামীকাল (বৃহস্পতিবার, ১৬ জুলাই) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এ ধর্মীয় উৎসব। উৎসব ঘিরে সাজ সাজ রব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

ভারতে রথযাত্রায় পদদলিত হয়ে দুই নারীসহ নিহত ৩
ভারতের ওড়িশার পুরীতে রথযাত্রায় পদদলিত হয়ে দুই নারীসহ অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

নারায়ণগঞ্জে আনন্দমুখর পরিবেশে সনাতনীদের রথযাত্রা উৎসব পালিত
নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হয়েছে। আজ (শুক্রবার, ২৭ জুন) বিভিন্ন শ্রেণীর মানুষের উপস্থিতিতে বেশ আনন্দমুখর পরিবেশে এ উৎসব পালিত হয়।