রপ্তানি শিল্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তিতে সুরক্ষিত থাকবে ভারতের কৃষি খাত: বাণিজ্যমন্ত্রী পীযূষ
যুক্তরাষ্ট্র-ভারত নতুন চুক্তির কাঠামোতে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে ভারতের কৃষি খাত। শনিবার ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানান, শস্য, দুগ্ধ ও পোল্ট্রিজাত পণ্য উৎপাদনে ভারত স্বয়ংসম্পূর্ণ হওয়ায়, এগুলোকে আমদানির আওতামুক্ত রাখা হয়েছে। বিপরীতে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের মসলা, চা, কফির মতো শিল্পগুলো বিনা শুল্কে প্রবেশের সুযোগ পাবে।

মার্কিন শুল্কের প্রভাব কাটাতে এশিয়া সফরে মোদি
যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ৫০ শতাংশ শুল্কের প্রভাব কাটাতে এশিয়া সফরে প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নের ওপর জোর দিচ্ছেন মোদি। তবে এরইমধ্যে মার্কিন শুল্কের বিরূপ প্রভাব পড়েছে ভারতের রপ্তানি শিল্পে। বিকল্প বাজার খুঁজছেন পোশাক খাতের ব্যবসায়ীরা। মার্কিন পণ্যে পাল্টা ১০০ শতাংশ শুল্কারোপের আহ্বান জানিয়েছেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল।