রাঙামাটি
রাঙামাটিতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পে ৮০০ মানুষের সেবা

রাঙামাটিতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পে ৮০০ মানুষের সেবা

রাঙামাটি সদর হাসপাতালে স্থানীয় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রাঙামাটি রিজিয়ন ও রাঙামাটি সিএমএইচের যৌথ উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে ৮০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ ও ওষুধ দেয়া হয়।

রাঙামাটি জেলা ছাত্রলীগ নেতা শাকিলসহ গ্রেপ্তার ১২

রাঙামাটি জেলা ছাত্রলীগ নেতা শাকিলসহ গ্রেপ্তার ১২

রাঙামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঈন উদ্দিন শাকিলসহ মাদককারবারী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে পাঁচ মাদক মামলার পলাতক আসামি মো. ফারুকসহ ছয়জন মাদককারবারী, চারজন মাদকসেবী ও একজন গ্রেপ্তারি পরোয়ানার আসামি।

রাঙামাটিতে হারানো মোবাইল ও ভুল বিকাশ নম্বরে পাঠানো টাকা ফেরত দিলো এপিবিএন

রাঙামাটিতে হারানো মোবাইল ও ভুল বিকাশ নম্বরে পাঠানো টাকা ফেরত দিলো এপিবিএন

রাঙামাটিতে হারিয়ে যাওয়া ও ছিনতাই হওয়া ৫৩টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। একইসঙ্গে বিকাশে ভুল নম্বরে চলে যাওয়া ১৭ হাজার টাকাও উদ্ধার করে ফেরত দেয়া হয়েছে।

বিজিবির অভিযানে প্রায় ৮৪ লাখ টাকা মূল্যের ভারতীয় সিগারেটসহ আটক ২

বিজিবির অভিযানে প্রায় ৮৪ লাখ টাকা মূল্যের ভারতীয় সিগারেটসহ আটক ২

রাঙামাটির কাপ্তাই ৪১ বিজিবির অভিযানে পার্শ্ববর্তী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা থেকে ১৮ হাজার ৮৯০ প্যাকেট ভারতীয় সিগারেটসহ একটি ডাম্পার ট্রাক আটক করা হয়েছে । এ সময় দুই ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধার করা সিগারেটের আনুমানিক মূল্য ৮৩ লাখ ৩ হাজার ৪০০ টাকা।

রাঙামাটিতে তিন চিকিৎসাকেন্দ্রে ভোক্তা অধিকারের জরিমানা

রাঙামাটিতে তিন চিকিৎসাকেন্দ্রে ভোক্তা অধিকারের জরিমানা

রাঙামাটিতে এবিসি ক্লিনিক, প্যানাসিয়া ও অনুমোদনহীন বনরূপা ডায়াগনস্টিক সেন্টারকে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও ওষুধ রাখা, অন্যত্র থেকে রিপোর্ট করিয়ে আনা, মূল্যতালিকা না থাকা ও অসঙ্গতি এবং যথাযথ ডকুমেন্টস মেইনটেইন না করার দায়ে এ অর্থদণ্ড দেয়া হয়েছে। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) ও সিভিল সার্জনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

রাঙামাটিতে হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ

রাঙামাটিতে হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ

রাঙামাটিতে মাদক ব্যবসা ও অসামাজিক কাজে অসম্মতি জানানোয় হাছিনা বেগম সুমি (২৮) নামে নারীকে হত্যার মামলায় একমাত্র আসামি মাহিবুর কামাল প্রকাশ মহিবুল্লাহকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

সন্তানের জন্য সাইকেল আনা হলো না জাতিসংঘ শান্তিরক্ষী ট্রোম্যান খীসার

সন্তানের জন্য সাইকেল আনা হলো না জাতিসংঘ শান্তিরক্ষী ট্রোম্যান খীসার

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে ট্রোম্যান খীসা ফিরলেন ঠিকই। কিন্তু সন্তানের জন্য সাইকেল আনা হলো না। ফেরার কথা ছিল গৌরবের গল্প নিয়ে। অথচ ফিরলেন জাতীয় পতাকায় মোড়ানো কফিনবন্দী হয়ে। আর পেছনে ফেলল গেলেন দুই কন্যা আর পরিবার-স্বজন।

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ২ পিস্তল ও গুলিসহ ভারতীয় সিগারেট উদ্ধার

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ২ পিস্তল ও গুলিসহ ভারতীয় সিগারেট উদ্ধার

রাঙামাটির বাঘাইছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি বিশেষ অভিযানে দুটি অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ চোরাই ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়েছে। গতকাল (রোববার, ২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার টিএনটি কলোনি মোড় সংলগ্ন মারাত্মক পাহাড় এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

সমন্বিত কৃষিতে বদলাচ্ছে পাহাড়; স্বপ্ন দেখছেন দুর্গম এলাকার মানুষ

সমন্বিত কৃষিতে বদলাচ্ছে পাহাড়; স্বপ্ন দেখছেন দুর্গম এলাকার মানুষ

জলবায়ু পরিবর্তনসহ নানা ঝুঁকি মোকাবিলা করে দুর্গম পাহাড়ে বাঁচার লড়াই পাহাড়ি জনগোষ্ঠীর। আছে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতের অনিশ্চয়তাও। তবে সমন্বিত কৃষি উদ্যোগের মাধ্যমে পাহাড়ি অঞ্চলে বদলে যাচ্ছে সে চিত্র। টেকসই কৃষি ব্যবস্থা নিশ্চিত ও দারিদ্র্য দূরীকরণ প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে পরিবর্তনের স্বপ্ন বুনছেন এ অঞ্চলের মানুষ। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, পাহাড়ের কৃষি ব্যবস্থা ও আর্থিক সুরক্ষা নিশ্চিতে সরকারি-বেসরকারি উদ্যোগ চালু রাখা জরুরি।

রাঙামাটিতে উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী দেয়ার ঘোষণা এনসিপির

রাঙামাটিতে উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী দেয়ার ঘোষণা এনসিপির

দুই পৌরসভা আর দশ উপজেলা নিয়ে গঠিত পার্বত্য জেলা রাঙামাটিতে আসন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটি। তৃণমূলে শক্তি বাড়াতে দ্রুত সময়ে নাগরিক কমিটির উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি করার হবে বলে জানানো হয়েছে।

নিখোঁজের ৩ ঘণ্টা পর কর্ণফুলী নদী থেকে চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিখোঁজের ৩ ঘণ্টা পর কর্ণফুলী নদী থেকে চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসলে নেমে নিখোঁজের তিন ঘণ্টা পরে নিখোঁজ পর্যটক সাদিজ শাহরিয়ার সানমের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। সাজিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ সেশনের শেষ বর্ষের শিক্ষার্থী।

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসলে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তার সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।