
নতুন বিধিনিষেধে কোরবানি নিয়ে জটিলতা; লোকসানের শঙ্কায় পশ্চিমবঙ্গের খামারিরা
কুরবানির ঈদের আগে গবাদি পশু জবাই নিয়ে রাজ্য সরকারের আইনি কড়াকড়িতে বিপাকে পশ্চিমবঙ্গের খামারিরা। কারণ নতুন আইনি বাধ্যবাধকতায় রাজ্যের মুসলমানদের কোরবানি দেয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ফলে লোকসানের কবলে সনাতন ধর্মাবলম্বী পশু খামারি ও ব্যবসায়ীরা। এ অবস্থায় চলতি বছরের জন্য আইন শিথিল করতে রাজ্য সরকারের প্রতি জোর আহ্বান তাদের।

জ্বলছে মণিপুর: জাতিগত সহিংসতা নিরসনে সরকারের ভূমিকায় প্রশ্ন
কয়েক মাস শান্ত থাকার পর আবারও জ্বলে উঠেছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে। মানুষের মনে একটাই ভয় কখন আবার রাজ্যটিতে ছড়িয়ে পড়ে জাতিগত সহিংসতা। প্রায় তিন বছর ধরে চলা জাতিগত সহিংসতার রেষ এখনো রয়েছে। একটু বাতাস লাগলেই তা দাবানলের মতো পুরো রাজ্যকে গ্রাস করে। কিন্তু দীর্ঘস্থায়ী এই সংঘাত নিরসনে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন করছেন সেখানকার বাসিন্দারা।

বায়ুদূষণে দিল্লিতে ভয়াবহ আকারে বাড়ছে শ্বাসকষ্টের রোগী
ভারতের দিল্লি শহরে বায়ুদূষণের কারণে ভয়াবহ আকারে বাড়ছে শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা। রাজ্য সরকারের তথ্যমতে, গেলো ৩ বছরে বায়ুদূষণের জন্য সেখানে অসুস্থ হয়েছেন অন্তত ২ লাখ মানুষ। বায়ুদূষণ রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েও মিলছে না কোনো সমাধান।

ভারতে বন্যায় প্রাণ গেছে কমপক্ষে ৩০ জনের
ভারতের উত্তরাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে ভারী বৃষ্টি ও বন্যায় প্রাণ গেছে কমপক্ষে ৩০ জনের। বন্যাকবলিত তিন লাখ ৫৪ হাজারের বেশি মানুষ।

ত্রিপুরা সরকারের জন্য প্রধান উপদেষ্টার হাড়িভাঙ্গা আম উপহার
ভারতের ত্রিপুরা রাজ্য সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহার হিসেবে রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই) বিকেল সোয়া ৫টায় আখাউড়া স্থলবন্দর দিয়ে ৩০০ কেজি আম পাঠানো হয়।

৪৮ ঘণ্টা পেরোলেও উদ্ধার করা যায়নি টানেলে আটকা ৮ শ্রমিককে
৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও উদ্ধার করা যায়নি ভারতের তেলেঙ্গানায় টানেলে আটকে থাকা আট নির্মাণ শ্রমিককে। রাজ্য সরকার জানিয়েছে তাদের জীবিত থাকার সম্ভাবনা একে বারে নেই বললেই চলে।

বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে মণিপুরবাসী
জাতিগত সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে মণিপুরের সাধারণ জনতা। আত্মীয় স্বজন ও সহায় সম্বল হারিয়ে অনেকেই বেছে নিচ্ছেন বিচ্ছিন্নতাবাদের পথ। রাজ্যসভায় মণিপুর ইস্যুতে আলোচনার জন্য প্রস্তাব উত্থাপন করা হলেও তা খারিজ করেছেন স্পিকার। ইন্টারনেট সেবা ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে কার্যত অলিখিত লকডাউনের মধ্যে পড়েছেন পাহাড়ি রাজ্যটির বাসিন্দারা।

হিলি স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা
রাজ্য সরকার পেঁয়াজ ও আলু রপ্তানিতে স্লট বুকিং বন্ধের জেরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য রপ্তানি বন্ধ রেখেছে ভারতীয় ব্যবসায়ীরা। এর আগে চলতি সপ্তাহের রোববার (২৪ নভেম্বর) স্লট বুকিং বন্ধ করে দেয় সরকার ফলে সোমবার (২৫ নভেম্বর) ও মঙ্গলবার (২৬ নভেম্বর) এই বন্দর দিয়ে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।

কারফিউ উপেক্ষা করে মনিপুরে জ্বালাও-পোড়াও-ভাঙচুর
সহিংস বিক্ষোভে পুড়ছে ভারতের মনিপুর। কারফিউ উপেক্ষা করে উপত্যকাজুড়ে জ্বালাও-পোড়াও, ভাঙচুর, মন্ত্রী ও বিধায়কদের বাড়িতে ক্ষুব্ধ জনতার হামলা- সবমিলিয়ে খাদের কিনারায় নিরাপত্তা পরিস্থিতি। সংকট নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে জোটের মিত্র দল এনপিপি সমর্থন প্রত্যাহার করে নেয়ায় ভাঙনের মুখে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার। পরিস্থিতির ব্যাপক অবনতিতে মহারাষ্ট্র-ঝাড়খান্ডে নির্বাচনী সভা বাতিল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

চিরতরে বন্ধ হচ্ছে ট্রাম, কলকাতাবাসীর মনে মিশ্র প্রতিক্রিয়া
আধুনিক ও গতির যানবাহনের স্রোতে জৌলুস হারিয়েছে কলকাতার ঐতিহ্যবাহী গণপরিবহন ট্রাম। দেড়শ' বছরের বেশি সময় ধরে যাত্রী পরিবহন সেবা দিয়ে আসা ট্রামকে চির বিদায় জানানোর ঘোষণাও দিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। এতে এখন ইতিহাসের পাতায় জায়গা করে নিতে যাচ্ছে কলকাতার রাজপথের গর্বের এ যানটি। ফলে ট্রাম নিয়ে হাজারও স্মৃতি থাকা কলকাতাবাসী মনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আরজি কর কাণ্ড: ৪১ দিন পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা জুনিয়র চিকিৎসকদের
আরজি কর কাণ্ডে আন্দোলনের ৪১ দিন পর শনিবার কর্মবিরতি তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন, পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকরা। তবে জুড়ে দিয়েছেন শর্ত। নিরাপত্তা আর ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত সেবা দেবেন শুধু জরুরি বিভাগে। এছাড়াও শুক্রবার স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত বিক্ষোভ র্যালি করবেন তারা।

থেমে যাচ্ছে কী কলকাতার গণ-আন্দোলনের জোয়ার?
স্বাস্থ্য ও শিক্ষা অধিকর্তাসহ কলকাতার পুলিশ কমিশনারকে অপসারণের দাবি মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরানো হবে ডিসি নর্থকেও। সোমবার (১৬ সেপ্টেম্বর) আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সাথে দীর্ঘ পাঁচ ঘণ্টা বৈঠকের পর মমতা বলেন, চিকিৎসকদের চারটি দাবি মেনে নিয়েছে রাজ্য সরকার। তবে জুনিয়র ডাক্তারদের দাবি কিছু কিছু বিষয়ে গঠনমূলক আলোচনা হলেও অনেক বিষয় এখনও একমত হতে পারছেন তারা।