রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা স্থগিত করলেন ট্রাম্প; ডেমোক্র্যাটদের তীব্র ক্ষোভ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে সই করে রাশিয়ার অর্থনীতির ওপর প্রস্তাবিত একটি বড় ধরনের নতুন নিষেধাজ্ঞা কার্যকর স্থগিত করেছেন। কংগ্রেসকে পাঠানো বার্তায় তিনি দাবি করেছেন, এ সিদ্ধান্ত জাতীয় স্বার্থে নেয়া হয়েছে। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।