
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় গেলে রাজনৈতিক অধিকারের পাশাপাশি দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলির সমর্থনে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিভক্ত না হয়ে ধানের শীষে কাজ করার আহ্বান কাজী আলাউদ্দিনের
নেতাকর্মীদের বিভক্ত না হয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন। আজ (শুক্রবার, ২৩ জানুয়ারি) বিকেলে আশাশুনি উপজেলার গুনাকরকাটি প্রাথমিক বিদ্যালয় মাঠে কুল্যা ২ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি ক্ষমতায় এলে ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে: আমিনুল হক
বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশের ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি সাপোর্ট কার্ড প্রদান করা হবে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ঢাকা-১৬ আসনে দলের মনোনীত প্রার্থী আমিনুল হক।

গণঅধিকার পরিষদ রাষ্ট্রক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে: ফারুক হাসান
আগামীতে আমরা রাষ্ট্রক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছি এবং সে অনুযায়ী কাজও করা হচ্ছে। গণঅধিকার পরিষদ ৩০০ আসনে এককভাবে নির্বাচন করবে বলে জানান দলের মুখপাত্র ও জ্যেষ্ঠ সহ সভাপতি ফারুক হাসান।