সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নাঈম হোসেন নামের এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বুধবার, ২৯ এপ্রিল) সকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিলের পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।