রিজার্ভ ব্যাংক
ভারতীয় স্টেট ব্যাংকের চার হাজার গ্রাহকের সংবেদনশীল তথ্য ফাঁস, সাইবার সুরক্ষা নিয়ে উদ্বেগ

ভারতীয় স্টেট ব্যাংকের চার হাজার গ্রাহকের সংবেদনশীল তথ্য ফাঁস, সাইবার সুরক্ষা নিয়ে উদ্বেগ

ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) ৩ হাজার ৮৯৭ জন গ্রাহকের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ তথ্য ফাঁসের এ ঘটনা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে। ফাঁস হওয়া তথ্যের মধ্যে গ্রাহকদের নাম, মুঠোফোন নম্বর, জন্মতারিখ, ইমেইল, ঠিকানা, গ্রাহক পরিচিতি নম্বর এবং ব্যাংক ঋণের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিবরণ রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্টান্ডার্ডের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।