Recent event
রিটার্নিং কর্মকর্তা
দুই দশক পর ফের একক সংখাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে বিএনপি

দুই দশক পর ফের একক সংখাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২২৩টির বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোটের প্রার্থীরা ১৫৬টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৬০টি আসন। এছাড়া অন্যান্য দলের প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে।

জয়পুরহাট-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপি প্রার্থী আব্দুল বারী

জয়পুরহাট-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপি প্রার্থী আব্দুল বারী

জয়পুরহাট-২ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল বারী। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানান জেলা রিটার্নিং কর্মকর্তা।

ভোটের প্রস্তুতিতে আসনে পাঠানো হচ্ছে  নির্বাচনি সরঞ্জাম, সড়ক-মহাসড়কে নজরদারি জোরদার

ভোটের প্রস্তুতিতে আসনে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম, সড়ক-মহাসড়কে নজরদারি জোরদার

ভোটের প্রস্তুতির অংশ হিসেবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্ট আসনে পাঠানো হচ্ছে ব্যালট পেপার-বাক্সসহ নির্বাচনি সরঞ্জাম। নিরাপত্তায় মাঠে নেমেছে সেনাবাহিনী। সড়ক-মহাসড়কসহ ঝুঁকিপূর্ণ এলাকায় চলছে টহল।

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন ঘিরে উত্তেজনা; ৫৭৪ কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ চিহ্নিত

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন ঘিরে উত্তেজনা; ৫৭৪ কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ চিহ্নিত

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন ঘিরে এবারও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার ৮০৫টি ভোটকেন্দ্রের ৫৭৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। তবে গ্রামাঞ্চলের বিবাদমান গোষ্ঠীগুলো ভোট নিয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষে দাঙ্গায় জড়াতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

নির্বাচনি এলাকায় যাচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ব্যালট পেপার

নির্বাচনি এলাকায় যাচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ব্যালট পেপার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ব্যালট পেপার ও গণভোটের ব্যালট হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেছে ফরিদপুর জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে শুরু হয় এ কার্যক্রম।

গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে জনগণকে আহ্বান জানাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা: ইসি

গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে জনগণকে আহ্বান জানাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা: ইসি

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’—কোনো পক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনগণকে আহ্বান জানাতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (বৃহস্পতিবার, ২৯) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে এ তথ্য জানানো হয়।

পঞ্চগড়-১: প্রার্থীদের পাল্টাপাল্টি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

পঞ্চগড়-১: প্রার্থীদের পাল্টাপাল্টি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

পঞ্চগড়-১ আসনে নির্বাচনি উত্তাপ ক্রমেই বেড়ে চলেছে। সেই সঙ্গে নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী সমর্থকরা সব ছাপিয়ে এখন আলোচনায় পাল্টাপাল্টি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে। দুই পক্ষেরই প্রতিপক্ষ ছাড়াও অভিযোগের তীর জেলা রিটার্নিং কর্মকর্তারা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামানের বিরুদ্ধে।

গণভোট ও সংসদ নির্বাচনের ভোট গণনা পাশাপাশি হবে: ইসি সচিব

গণভোট ও সংসদ নির্বাচনের ভোট গণনা পাশাপাশি হবে: ইসি সচিব

আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা পাশাপাশি হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সংশ্লিষ্ট ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি বা রিটার্নিং কর্মকর্তার কাছে সরাসরি জানাতে হবে।’

কর্মী হত্যা ঘটনায় ‘জীবন বিপন্ন’; পুলিশি নিরাপত্তা চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন

কর্মী হত্যা ঘটনায় ‘জীবন বিপন্ন’; পুলিশি নিরাপত্তা চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন

নাটোর-৩ আসন

নাটোর-৩ (সিংড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু ‘জীবন বিপন্ন’ হওয়ার আশঙ্কায় পুলিশি নিরাপত্তা চেয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় ১৩ জনের মনোনয়নপত্র প্রত্যাহার, চূড়ান্ত প্রার্থী ৪৮

ব্রাহ্মণবাড়িয়ায় ১৩ জনের মনোনয়নপত্র প্রত্যাহার, চূড়ান্ত প্রার্থী ৪৮

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতে ইসলামীর তিন প্রার্থীসহ ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ধাপে ধাপে প্রার্থিতা করেন তারা। ফলে জেলার ছয়টি সংসদীয় আসনে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা ৪৮ জন। আগামীকাল (বুধবার, ২১ জানুয়ারি) চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

মনোনয়ন গ্রহণ-বাতিল সিদ্ধান্তের বিরুদ্ধে ৮ম দিনের শুনানি চলছে

মনোনয়ন গ্রহণ-বাতিল সিদ্ধান্তের বিরুদ্ধে ৮ম দিনের শুনানি চলছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের বিরুদ্ধে চলছে অষ্টম দিনের শুনানি। আজ (শনিবার, ১৭ জানুয়ারি) ৫১১ থেকে ৬১০ নাম্বার ক্রমিক পর্যন্ত চলবে শুনানি।

আচরণবিধি লঙ্ঘন, মামুনুল হককে শোকজ

আচরণবিধি লঙ্ঘন, মামুনুল হককে শোকজ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ঢাকা-১৩ আসনের প্রার্থী মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। ভোটগ্রহণের তিন সপ্তাহ আগেই নির্বাচনি প্রচার শুরু করার অভিযোগে তাকে এ নোটিশ দেয়া হয়েছে।