
দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নির্ণয়ে জরিপ শুরু
বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি, তা নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। অবশেষে সে বিতর্ক অবসানের উদ্যোগ নেয়া হয়েছে। সরকারিভাবে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নির্ধারণের জন্য বাংলাদেশ জরিপ অধিদপ্তরের একটি অভিজ্ঞ জরিপ দল আগামী ৪ এপ্রিল থেকে ১২এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় অবস্থিত পাহাড়গুলো পরিমাপ করে সর্বোচ্চ পাহাড়ের শীর্ষবিন্দু নির্ণয় করবে।

১৩ মাস পর বান্দরবানের রুমা ও থানচিতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার
দীর্ঘ ১৩ মাস পর বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় পর্যটকদের জন্য সীমিত আকারে শর্ত সাপেক্ষে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৫ জুন) জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দুই বছর পর পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে দেবতাখুম
দেশি-বিদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে বান্দরবানের রোয়াংছড়ির উপজেলার অন্যতম পর্যটন স্পট দেবতাখুম। আগামীকাল (মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি) থেকে পর্যটকরা দেবতাখুম পরিদর্শনে যেতে পারবেন। আজ (সোমবার, ১০ জানুয়ারি) রাতে বান্দরবানের জেলা প্রশাসক শামীম আর রিনি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

জুমের পাকা ধানে সবুজ পাহাড়ে সোনালি রঙের আভা
পার্বত্য অঞ্চলের সবুজ পাহাড় জুমের পাকা ধানে এখন ধারণ করেছে সোনালি রঙ। প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় এবং আবহাওয়া ভাল থাকায় ফলনও হয়েছে ভাল। পাহাড়ি পল্লীগুলোতে চলছে এখন জুম কাটার উৎসব। কিশোর-কিশোরী যুবক-যুবতীসহ পরিবারের সবাই জুমের পাকা ধান কাটতে এখন ব্যস্ত সময় পার করছেন।

সীমান্ত দিয়ে কেএনএফ সন্ত্রাসীদের পালানোর বিষয়ে সতর্ক বিজিবি
কেএনএফ সন্ত্রাসীরা যাতে সীমান্ত এলাকায় কোন অপারেশন চালাতে না পারে এবং সীমান্ত দিয়ে পালাতে না পারে সেজন্য বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বান্দরবানের বাকলাইয়ে সেনা অভিযানে কেএনএফের দুই সদস্য নিহত
বান্দরবানের রুমা ও থানচির সীমান্তবর্তী বাকলাই এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএফ) দুজন সশস্ত্র সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আইএসপিআর জানিয়েছে, এ ঘটনায় তিনটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।