রূপসী বাংলা

শেরপুরে বাংলা নববর্ষ উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ (১৪৩৩) উপলক্ষে জেলা শিশু একাডেমি ও জেলা প্রশাসকের আয়োজনে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার, ১২ এপ্রিল) সকাল ১১টায় জেলা শিশু একাডেমি মিলনায়তনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খানের তত্ত্বাবধানে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কাশফুলের মুগ্ধতা প্রকৃতিতে, সৌন্দর্য দেখতে শরৎপ্রেমীদের ভিড়
শরৎকাল এলেই নদীর ধার, জলাভূমি, চরাঞ্চল, শুকনো রুক্ষ এলাকা, পাহাড় কিংবা গ্রামের কোনো উঁচু জায়গায় ধবধবে সাদা কাশফুল মুগ্ধতা ছড়ায় প্রকৃতিতে। কাশফুলের সৌন্দর্য দেখতে এসব জায়গায় ভিড় করছে শরৎপ্রেমী মানুষ। রাজধানী ও এর আশপাশের অনেক জায়গাও হয়ে উঠেছে শরতের বিনোদন কেন্দ্র। নানান প্রতিকূল পরিবেশেও নিজেকে টিকিয়ে রাখার অসম্ভব ক্ষমতা কাশফুলের। তবে নগর সভ্যতাকে বিকশিত করতে গিয়ে যেন এমন প্রকৃতি কখনো ধ্বংসের দিকে না যায়, সেজন্য আকুতি কবির।