
হিমালয়ে ভূমিধসে ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত, জরুরি সহায়তার আহ্বান রেড ক্রসের
হিমালয়ে সাম্প্রতিক ভূমিধসে অন্তত ৯৩ হাজার মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি (আইএফআরসি)। একই সঙ্গে সংস্থাটি সেখানে নতুন করে আরও বন্যার আশঙ্কার কথা জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দীর্ঘদিন পর প্রকাশ্যে অং সান সু চি; রেড ক্রস কর্মকর্তার সঙ্গে করলেন সাক্ষাৎ
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) এক কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছে দেশটির সরকার। দীর্ঘদিন পর এই প্রথম কোনো আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধির সঙ্গে তার সাক্ষাতের তথ্য প্রকাশ্যে এলো। ৮১ বছর বয়সী নোবেলজয়ী এই নেত্রীর স্বাস্থ্য নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগের মধ্যেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

গাজা সিটিতে পানি সংকটে মানবিক বিপর্যয়ের শঙ্কা
গাজা সিটিতে ক্ষতিগ্রস্ত একটি পানি সরবরাহ লাইন মেরামতে বাধা দিচ্ছে ইসরাইলি কর্তৃপক্ষ। এ কারণে শহরটিতে ব্যাহত হচ্ছে ৭০ শতাংশ পানির উৎপাদন। শুষ্ক মৌসুমে যার সরাসরি খেসারত দিচ্ছে গাজা সিটির ৮৫ শতাংশ বাসিন্দা। পানি সরবরাহ স্বাভাবিক করতে শহরে প্রয়োজনীয় অবকাঠামো প্রবেশে ইসরাইলকে আহ্বান জানিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন মানবিক সংস্থা।

জীবিত ২০ ইসরাইলি জিম্মির সবাইকেই হস্তান্তর করেছে হামাস: ইসরাইল
গাজা থেকে দ্বিতীয় দফায় জীবিত জিম্মিদের মুক্তি দিয়ে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। এ দফায় তের জনকে হস্তান্তর করেছে হামাস।

স্পেনের উপকূল থেকে ৫৮ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উপকূল থেকে ৫৮ জন অভিবাসনপ্রত্যাশীর একটি দলকে উদ্ধার করা হয়েছে।