র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন

সাতক্ষীরায় র্যাবের অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ১
সাতক্ষীরার শ্যামনগরে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৮৮৩ বোতল বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মাদক পাচারের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। আজ (শনিবার, ৪ জুলাই) সকালে উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজার সংলগ্ন খাদ্য গুদাম ও স্লুইসগেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

সাগর-রুনি হত্যার তদন্ত থেকে সরানো হলো র্যাবকে, ৬ মাসের মধ্যে প্রতিবেদনের নির্দেশ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ হাইকোর্টের
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) সরিয়ে দিয়েছেন হাইকোর্ট। আগামী ৬ মাসের মধ্যে এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে মামলার তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনেরও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।