আইফেল টাওয়ারে নারীকর্মীদের সরিয়ে দেয়ার বিতর্ক; প্রধান নির্বাহীর পদত্যাগের ঘোষণা
প্যারিসের ঐতিহাসিক আইফেল টাওয়ারে একটি হিন্দু ধর্মীয় গোষ্ঠীর পরিদর্শনের সময় নারীকর্মীদের সরিয়ে দেয়ার ঘটনায় তৈরি হওয়া তীব্র বিতর্কের মুখে পদত্যাগ করতে যাচ্ছেন পরিচালনা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী প্যাট্রিক ব্রাঙ্কো রুইভো। আইফেল টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠান এসইটিই এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।