
ইফতারে ক্লান্তি দূর করবে পুষ্টিকর খেজুরের স্মুদি: বানাবেন যেভাবে
রমজানের দীর্ঘ সময় রোজা রাখার পর ইফতারের টেবিলে ঠান্ডা ও সতেজ কোনো পানীয় (Refreshing Drink) না হলে যেন তৃপ্তি আসে না। সারাদিনের ক্লান্তি কাটাতে অনেকেই বাজার থেকে কেনা ইন্সট্যান্ট শরবত (Instant Powder Drinks) বা কৃত্রিম চিনিযুক্ত পানীয় পান করেন। এসব পানীয় সাময়িক প্রশান্তি দিলেও শরীরের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে। এর বদলে বাড়িতে থাকা উপকরণ দিয়ে স্বাস্থ্যকর উপায়ে স্মুদি (Healthy Smoothie) তৈরি করে খেতে পারেন, যা একই সঙ্গে তৃষ্ণা মেটাবে এবং পুষ্টির জোগান দেবে। আজ আমরা জানবো ইফতারের জন্য বিশেষভাবে উপযোগী খেজুরের স্মুদি তৈরির সহজ রেসিপি।

লেবুর দামে ‘আগুন’, সেরা বিকল্প যা হতে পারে
পবিত্র রমজান মাস (Ramadan Month) শুরু হওয়ার সাথে সাথেই বাজারে লেবুর চাহিদা তুঙ্গে। ধর্মপ্রাণ মুসলমানরা সারাদিন রোজা রাখার পর শরীরকে সতেজ ও হাইড্রেটেড (Hydrated) রাখতে লেবুর শরবতের ওপর নির্ভরশীল। তবে এই বাড়তি চাহিদাকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা মাত্র এক-দুই দিনের ব্যবধানে লেবুর দাম (Lemon Price) প্রায় দ্বিগুণ করে দিয়েছেন, যা সাধারণ ক্রেতাদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে।

সুস্থ থাকতে ইফতার শুরু করবেন যেসব খাবারে; জানুন রোগভেদে সঠিক ডায়েট চার্ট
রমজানে সারাদিন পানাহার থেকে বিরত থাকার পর ইফতারে (Iftar) হুটহাট অস্বাস্থ্যকর খাবার খেলে পেটের সমস্যা ও গ্যাস্ট্রিকের ঝুঁকি (Risk of Gastritis) বেড়ে যায়। তাই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং রক্তে গ্লুকোজের মাত্রা (Glucose Level) নিয়ন্ত্রণে রাখতে বৈজ্ঞানিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে ইফতার গ্রহণ করা উচিত। ব্যক্তির বয়স, জীবনযাপন পদ্ধতি এবং শারীরিক রোগ অনুযায়ী ইফতারের তালিকা ভিন্ন হওয়া প্রয়োজন।

বিশ্বজুড়ে ইফতারের বৈচিত্র্য: ইউনেস্কোর স্বীকৃতি ও বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী খাবার
রমজান মাস মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র সময় (Holy Month of Ramadan)। এই মাসে ধর্মপ্রাণ মুসলমানরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। মাগরিবের আজান (Maghrib Adhan) নামাজের সঙ্গে সঙ্গে মুখে খাবার তুলে রোজা ভাঙার এই মুহূর্তকে বলা হয় ‘ইফতার’ (Iftar)।

রাস্তার পাশের শরবতে মিলছে ক্ষতিকর ব্যাকটেরিয়া
গরমে এক গ্লাস ঠাণ্ডা পানি বা শরবত কতটা তাৎক্ষণিক স্বস্তি এনে দেয় তা কেবল রোদে পোড়া মানুষটাই জানেন। কিন্তু খোলা আকাশের নিচে ভ্রাম্যমাণ বিক্রেতাদের তৈরি শরবত কতটা নিরাপদ? এইসব শরবত নিয়ে টুকটাক পরীক্ষা হলেও নেই কোনো পাকাপোক্ত গবেষণা।

ভ্রাম্যমাণ দোকানের শরবতে স্বাস্থ্যঝুঁকির শঙ্কা
টানা তাপপ্রবাহে নাভিশ্বাস হলেও কর্মবিরতির সুযোগ নেই শ্রমজীবীদের। কাজের প্রয়োজনে নিয়মিত বের হতে বাধ্য হচ্ছেন অনেকেই। আর তপ্ত দুপুরে ভ্রাম্যমাণ দোকানের শরবতে তৃষ্ণা মেটাচ্ছেন নানা বয়সী মানুষ। আর এসব দোকানের শরবতে স্বাস্থ্যঝুঁকির শঙ্কা।