ভূমি অধিগ্রহণ অনিয়মে থমকে আছে শরীয়তপুর-চাঁদপুর সড়ক প্রকল্প
শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়ক উন্নয়ন প্রকল্পে উঠে এসেছে বিস্ময়কর অনিয়মের চিত্র। অভিযোগ রয়েছে, অর্ধেক ভূমি অধিগ্রহণেই শেষ হয়ে গেছে প্রকল্পের ভূমি অধিগ্রহণের টাকা। এখন নতুন করে চাওয়া হয়েছে আরও ৪১৫ কোটি টাকা। অনুসন্ধানে উঠে এসেছে, নানা অনিয়মও অর্থ আত্মসাতের মতো অভিযোগ।