
রমজানের শিক্ষা ধরে রাখতে যে ৫টি কাজে গুরুত্ব দেবেন
শাওয়াল মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে বিদায় নিয়েছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহ উদযাপন করেছে পবিত্র ঈদুল ফিতর (Eid-ul-Fitr 2026)। তবে রমজান শেষ হওয়ার অর্থ এই নয় যে, ইবাদত ও আমলের দরজা বন্ধ হয়ে গেছে। বরং রমজানের প্রকৃত শিক্ষা (Lessons of Ramadan) ও তাকওয়া বাকি ১১ মাস ধরে রাখাই হলো একজন মুমিনের আসল চ্যালেঞ্জ।

সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক
পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা ও মুসলিম ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল ফিতরের তারিখ নির্ধারণ করতে আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

পাকিস্তানে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা: চাঁদ দেখা নিয়ে বড় পূর্বাভাস
পাকিস্তানে এ বছর পবিত্র রমজান মাস কত দিনে শেষ হবে এবং শাওয়াল মাসের চাঁদ কবে দেখা যাবে, তা নিয়ে গুরুত্বপূর্ণ পূর্বাভাস দিয়েছে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (Pakistan Meteorological Department)। বৈজ্ঞানিক তথ্য ও জ্যোতির্বিজ্ঞানের হিসাব বিশ্লেষণ করে সংস্থাটি জানিয়েছে, এ বছর পাকিস্তানে রমজান ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং পবিত্র ঈদুল ফিতর আগামী ২১ মার্চ ২০২৬ তারিখে উদযাপিত হতে পারে।

সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে ঈদুল ফিতর অনুষ্ঠিত
সৌদি আরবে দেখা গেছে পবিত্র শাওয়াল মাসের চাঁদ। যুক্তরাজ্য-ফ্রান্সসহ ইউরোপের অনেক দেশে আজ ঈদ উদযাপিত হচ্ছে। তবে ইন্দোনেশিয়াসহ দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপনের দিন ঘোষণা করা হয়েছে। অস্ট্রেলিয়াতেও সোমবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে দেশটির ফতোয়া কাউন্সিল।