
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে শুক্রবার ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি আজ বুধবার (বুধবার, ১৮ মার্চ)। ফলে আগামী শুক্রবার (২০ মার্চ) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। চাঁদ না দেখতে পাওয়ার বিষয়টি মক্কা ও মদিনার মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন এ তথ্য নিশ্চিত করে। পরে দেশটির সুপ্রিম কোর্ট থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও শুক্রবার ঈদ উদযাপন হবে।

ঈদের চাঁদ দেখে যে দোয়া পড়বেন: জেনে নিন আমল ও সঠিক উচ্চারণ
পবিত্র মাহে রমজানের (Ramadan) সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির সাধনা শেষে মুসলিম উম্মাহর জীবনে পুরস্কার হিসেবে আসে ঈদুল ফিতর। ২৯ রমজান সন্ধ্যায় (Evening of 29th Ramadan) মুসলিম বিশ্ব গভীর আগ্রহে আকাশে শাওয়ালের নতুন চাঁদের (New moon of Shawwal) সন্ধান করে। নতুন চাঁদ দেখা গেলে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে রাসুলুল্লাহ (সা.) একটি বিশেষ দোয়া পড়ার নির্দেশ দিয়েছেন।

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত: জেনে নিন সময়সূচি ও ইমামদের তালিকা
পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার বা শনিবার (২০ বা ২১ মার্চ) বাংলাদেশে পালিত হবে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর (Eid-ul-Fitr 2026)। এই উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আজ (বুধবার, ১৮ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন (Islamic Foundation) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সময়সূচি নিশ্চিত করেছে।

সৌদি আরবে ঈদুল ফিতর কবে জানা যাবে আজ
পবিত্র রমজান মাস (Holy Ramadan) শেষে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করছে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের (Eid-ul-Fitr) তারিখ। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে (Saudi Arabia) আজ (বুধবার, ১৮ মার্চ) সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ চাঁদ দেখা গেলে দেশটিতে আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে।

দেখা যায়নি শাওয়াল মাসের চাঁদ, ঈদ বৃহস্পতিবার
দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। পবিত্র ঈদুর ফিতর অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১১ এপ্রিল)।

বায়তুল মোকাররমে বসেছে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক
হিজরি ১৪৪৫ সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা এবং ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ (মঙ্গলবার, ৯ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসেছে।