জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমুর প্রয়াণ
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট, ক্রীড়া সংগঠক ও বিকেএসপির সাবেক উপ-পরিচালক (প্রশিক্ষক) শামিমা সাত্তার মিমু আর নেই। গতকাল (শুক্রবার, ১৩ মার্চ) রাত ১১টায় ঢাকার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।