যে জীবন কেবল হুইলচেয়ারেই বন্দি
হুইলচেয়ার ব্যবহারকারীর বেশিরভাগই ঘরবন্দি জীবন কাটিয়ে থাকেন। দেশজুড়ে তো বটেই রাজধানীতেও কাজের প্রয়োজনে বাইরে বেরুলে আতঙ্কে থাকেন হুইলচেয়ার ব্যবহারকারীরা। অবকাঠামোগত সীমাবদ্ধতায় তাদের জীবনের গণ্ডি হয়ে পড়ে ছোট। গবেষণা বলছে, দেশে মোট জনসংখ্যার প্রায় ১ শতাংশ হুইলচেয়ার ব্যবহারকারী।