মৌলভীবাজারে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের শাহাদতবার্ষিকী পালিত
সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। শাহাদতবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, মরহুমের পরিবার ও তার রাজনৈতিক সংগঠন বিএনপি।