
শিক্ষার্থীরা যা লিখেছে সে অনুযায়ী এসএসসির ফল হয়েছে: শিক্ষামন্ত্রী
পরীক্ষায় শিক্ষার্থীরা যা লিখেছে, সে মোতাবেক এসএসসির ফল হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘এসএসসি পরীক্ষায় এবার ফল বাড়িয়ে ভালো দেখানো হয়নি।’

স্কাউট শিক্ষার্থীদের শিক্ষা বাজেট হিসেবে ৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে: শিক্ষামন্ত্রী
স্কাউট শিক্ষার্থীদের শিক্ষা বাজেট হিসেবে ৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) সকালে মাতৃভাষা ইন্সটিটিউটে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত স্কাউট ও রোভার স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শিক্ষায় বাজেটের ৫ শতাংশ বিনিয়োগের লক্ষ্য: শিক্ষামন্ত্রী
শিক্ষায় সরকারের বিনিয়োগ বাড়িয়ে জাতীয় বাজেটের ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বলেন, ‘বর্তমানে জাতীয় বাজেটের ৩ দশমিক ৪ শতাংশ শিক্ষায় বরাদ্দ রয়েছে। প্রধানমন্ত্রী এই বরাদ্দ ৫ শতাংশে উন্নীত করতে চান।’

স্কুলের ছাত্রীদের ‘পিংক সাইকেল’ দেয়া হবে: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের শিক্ষায় উৎসাহিত করতে ‘পিংক সাইকেল’ উপহার দিতে চান বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিগগির এ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে। একইসঙ্গে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদেরও অ্যাওয়ার্ড দেয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

রোজার কারণে এসএসসি পরীক্ষা মার্চে: শিক্ষামন্ত্রী
রমজানের কারণে আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা মার্চে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ (সোমবার, ৩১ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বাংলাদেশ-চীনের মধ্যে শিক্ষাক্ষেত্রে অংশীদারত্ব গভীর ও সুসংগঠিত করতে আহ্বান শিক্ষামন্ত্রীর
বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষাক্ষেত্রে অংশীদারত্ব আরও গভীর ও সুসংগঠিত করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ (বুধবার, ২৬ আগস্ট) চীনের গুয়াংজুর সাউথ চায়না নরমাল ইউনিভার্সিটিতে ‘চীন–বাংলাদেশ শিক্ষা বিনিময় সম্মেলন’ এ বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

শিক্ষাক্ষেত্রে ‘সহযোগিতা বাড়াতে’ চীন গেলেন শিক্ষামন্ত্রী
শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ ও চীনের সহযোগিতা আরও বিস্তৃত করার লক্ষ্যে চীন সফরে গেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষার্থী ভর্তি না হওয়ায় খালি হয়ে যাচ্ছে পলিটেকনিক-ভোকেশনাল: শিক্ষামন্ত্রী
দেশে শিক্ষার্থী ভর্তি না হওয়ায় পলিটেকনিক ও ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খালি হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তোমাদের জন্যই দায়িত্বে, বুঝেশুনে আন্দোলন করো— শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের হাত ধরেই আগামীর জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি দায়িত্ব নিয়েছি তোমাদের জন্য, কাজ করছি তোমাদের জন্য। বুঝেশুনে আন্দোলন করো। আর যদি মনেই করো, আন্দোলন করতে হবে, একবার এসে আমার সঙ্গে ডিবেট করে যাও, জিজ্ঞেস করো। আমি তোমাদের প্রশ্নের উত্তর দেবো।’

২২৬ মাদ্রাসার কেউই পাশ করেনি, জানুন বোর্ডভিত্তিক তালিকা
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় এক নজিরবিহীন ও ভয়াবহ চিত্র সামনে এসেছে। চলতি বছর দেশের ২২৬টি মাদ্রাসার কোনো শিক্ষার্থীই পাশ করতে পারেনি। শূন্য পাশ (Zero Pass Percentage Institutions) করা দেশের মোট ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সিংহভাগই মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে, যা নিয়ে শিক্ষাবিদ ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে (226 Madrasah Zero Pass Rate Dakhil Result 2026)।

শিক্ষার উন্নয়নে জাতিসংঘের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান। আজ (রোববার, ৯ আগস্ট) এ সাক্ষাতে শিক্ষার উন্নয়নে সরকারের নেয়া পদক্ষেপ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং এক্ষেত্রে জাতিসংঘের সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।

কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী
গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে সরকার জানিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড.আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর চীন সফরেও ফলপ্রসূ আলোচনা হয়েছে।