
শিশুদের মানসিক ক্ষতির অভিযোগ, ১৬৬৮ কোটি ডলার জরিমানা গুনছে মেটা
শিশুদের ফেসবুক ও ইনস্টাগ্রামে আসক্ত করা, নিরাপত্তার বিষয়ে গ্রাহকদের বিভ্রান্ত করা এবং গোপন তথ্য বেআইনিভাবে সংগ্রহের অভিযোগ নিষ্পত্তিতে ১ হাজার ৬৬৮ কোটি (১৬.৬৮ বিলিয়ন) ডলার পর্যন্ত পরিশোধে সম্মত হয়েছে মেটা প্ল্যাটফর্মস। যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে ২৯টি অঙ্গরাজ্যের আনা মামলার বিচার চলাকালে এই সমঝোতায় পৌঁছায় প্রতিষ্ঠানটি। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘জনস্বাস্থ্যের জন্য হুমকি’ মেটা; ঐতিহাসিক রায়ে বড় জরিমানার মুখে জাকারবার্গ
শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে জনসচেতনতা তৈরিতে ব্যর্থ হওয়ায় মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা করেছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি আদালত। শিশু সুরক্ষা সংক্রান্ত মামলায় এটিই মেটার বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বড় অঙ্কের জরিমানা। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিজ ঘরেই সবচেয়ে বেশি অনিরাপদ শিশুরা: প্রতিবেদন
বাংলাদেশে ২০২৫ সালে ১২৪ জন শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর মধ্যে অর্ধেকেরও বেশি ঘটনায় ঘাতক ছিলেন মা–বাবা বা নিকটাত্মীয়। শিশু অধিকার সংগঠন ‘শিশুরাই সব’-এর প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।