‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ ঘিরে শিয়া-সুন্নি মেরুকরণ; মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা
সৌদি আরবে হুতিদের সাম্প্রতিক হামলার জবাবে 'মক্কা প্রতিরক্ষা চুক্তি' কার্যকর হলে নজিরবিহীন আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে মধ্যপ্রাচ্যে। শক্তিশালী সুন্নি প্রধান দেশ পাকিস্তান ও তুরস্ক, সৌদি আরবের হয়ে লড়লে প্রক্সি গ্রুপকে রক্ষায় সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ইরান। আর এটাই হবে, মধ্যপ্রাচ্যে শিয়া-সুন্নি রাষ্ট্রের চূড়ান্ত ভূ-রাজনৈতিক মেরুকরণ।