
নারায়ণগঞ্জে আবারও পুলিশের ওপর হামলা, অস্ত্র ছিনতাই
৫২ দিনের ব্যবধানে নারায়ণগঞ্জে আবারও পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) দিবাগত রাত পৌনে ৩টায় নারায়ণগঞ্জের বন্দর থানাধীন চৌধুরী বাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় এক কর্মকর্তা ও এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

শীতলক্ষ্যায় ট্রলার থেকে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ (শনিবার, ৮ নভেম্বর) বেলা সোয়া ১০টায় নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন নৌঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম জয়কৃষ্ণ (১৮)। সে নরসিংদী জেলার নরসিংদী গ্রামের বিশ্বজিৎ সাহার ছেলে ।

শীতলক্ষ্যায় ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অসতর্কতার কারণে এক অজ্ঞাতনামা কিশোর পানিতে ডুবে নিখোঁজ হয়েছে। গতকাল (শুক্রবার, ৭ নভেম্বর) রাত আনুমানিক সোয়া ১০টার দিকে সদর থানার টার্মিনাল ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

‘হোয়াইট গোল্ড’ নিয়ে রক্তঝরা কারবার; বালু সিন্ডিকেটের নিয়ন্ত্রণে হাজার কোটি টাকার ব্যবসা
সিন্ডিকেটের কাছেই নিয়ন্ত্রিত হচ্ছে হাজার হাজার কোটি টাকার বালুর ব্যবসা। প্রশাসন, পুলিশ থেকে শুরু করে রাজনৈতিক প্রভাবশালীরাই নিয়ন্ত্রণ করছে এই বালু মহাল সিন্ডিকেট। তাই সবাই বালুকে ‘হোয়াইট গোল্ড’ নামেই চেনে। আর এই ব্যবসা টিকিয়ে রাখতে হত্যাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করতেও দ্বিধা করছে না বালুখেকোরা।

শীতলক্ষ্যায় ট্রলারডুবির শঙ্কায় যাত্রীদের নদীতে ঝাঁপ
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে এমভি আখতার হোসেন-১ নামে একটি কার্গো জাহাজের সাথে ধাক্কার শঙ্কায় যাত্রীবাহী ট্রলার থেকে নদীতে ঝাঁপ দেয়ার ঘটনা ঘটেছে। আজ (সোমবার, ১৯ মে) দুপুরে নগরীর টানবাজার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।