শীতের আবহ

শৈত্যপ্রবাহ: হাড়কাঁপানো শীতে কাঁপছে দেশ, জানুন কতদিন থাকবে
মাঘের শুরুতেই ঝোড়ো হাওয়ার মতো ফিরে এসেছে তীব্র শীত। উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবনের মাঝে নতুন করে যুক্ত হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ (Mild Cold Wave)। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, শৈত্যপ্রবাহের এই দাপট কেবল উত্তরবঙ্গেই সীমাবদ্ধ নেই, তা এখন দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। আগামী কয়েকদিন এই পরিস্থিতি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

পঞ্চগড়ে বাড়ছে শীতের প্রকোপ; এক সপ্তাহে তাপমাত্রা কমেছে ৭ ডিগ্রি
হিমালয় কন্যা পঞ্চগড়ে হেমন্তেই শুরু হয়েছে শীতের আবহ। তাপমাত্রা কমছে পাল্লা দিয়ে। গত এক সপ্তাহের ব্যবধানে তাপমাত্রা কমেছে অন্তত ৭ ডিগ্রি সেলসিয়াস।