আধুনিক হচ্ছে আখাউড়া স্থলবন্দর; এক ছাদের নিচে মিলবে সব সেবা
আধুনিক হচ্ছে দেশের অন্যতম বৃহৎ ও রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। ইমিগ্রেশন, শুল্ক ও বন্দর কর্তৃপক্ষের সেবা মিলবে এক ছাদের নিচে। এজন্য চলছে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ কাজ। এতে আমদানি-রপ্তানি বাণিজ্যে যেমন গতি আসবে, তেমনি যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসন হবে। তবে অবকাঠামোর পূর্ণ ব্যবহারের মাধ্যমে বাণিজ্যে গতি ফেরাতে বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানির অনুমতির দাবি ব্যবসায়ীদের।