শেরপুর জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক
শেরপুর জেলা কারাগার পরিদর্শন করছেন নবনিযুক্ত জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। আজ (সোমবার, ১১ মে) দুপুরে কারাগার পরিদর্শন করে তিনি কারাগারের সার্বিক পরিবেশ, বন্দিদের আবাসন, খাদ্য ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।