Recent event
শ্রমিক আন্দোলন
এনসিটি ইজারা বিরোধী: শ্রমিক ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধ

এনসিটি ইজারা বিরোধী: শ্রমিক ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিকদের কর্মবিরতিতে বন্দরের কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। দ্বিতীয় দিনে আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে বন্দরের জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ করে দেয় শ্রমিকরা। বন্ধ রয়েছে পণ্য ডেলিভারি ও রপ্তানি পণ্য জাহাজীকরণও। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্য।

'শ্রমিকরা নয় বহিরাগতরাই তৈরি পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করছে'

'শ্রমিকরা নয় বহিরাগতরাই তৈরি পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করছে'

তৈরি পোশাক শিল্পে অস্থিরতা সৃষ্টিকারীদের কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ কর্তাব্যক্তিরা। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে তৈরি পোশাক খাতের সাম্প্রতিক অবস্থা নিয়ে জরুরি বৈঠক করেন সাত উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতনরা। বৈঠক শেষে উপদেষ্টারা বলেন, শ্রমিকরা নয় বহিরাগতরাই তৈরি পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করছে।