যৌথ টাস্কফোর্স অভিযানে শ্রীমঙ্গলে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে আমদানিকৃত পণ্য পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযান চলমান রয়েছে। এর অংশ হিসেবে শ্রীমঙ্গল ও হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন, র্যাব এবং জেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ টাস্কফোর্সের অভিযানে এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ বিপুল শাড়ি এবং কসমেটিকস জব্দ করেছে।