
সংবিধান সংস্কার হয় না, সংশোধন হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
শপথ থেকে শুরু করে সবকিছু সংবিধান মেনে করলেও, বিরোধী দল সংশোধন ইস্যুতে সংবিধান মানতে চায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল (রোববার, ৫ এপ্রিল) সংসদ অধিবেশনের মুলতবি আলোচনায় তিনি বলেন, সংবিধান সংস্কার হয় না, সংশোধন-পরিবর্তন ও রহিত হয়। আইনমন্ত্রী বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন চায় আর সেই পথ ধরেই এগিয়ে যাচ্ছে। অন্যদিকে, গণভোটের নির্দেশনা অনুযায়ীই সংবিধান সংস্কারের দাবি বিরোধীদলীয় নেতার।

সরকারি চাকরিতে শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাশ
সরকারি কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং কর্মস্থলে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন সংশোধনীতে কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করা বা কর্মে ইস্তফা দিয়ে সম্মিলিতভাবে অনুপস্থিত থাকাকে ‘সরকারি কর্মে বিঘ্ন সৃষ্টিকারী অসদাচরণ’ হিসেবে গণ্য করার প্রস্তাব করা হয়েছে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে চাকরি থেকে বরখাস্ত বা বাধ্যতামূলক অবসরের মতো কঠোর দণ্ডের বিধান রাখা হয়েছে।

আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশের গেজেট প্রকাশ
আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর গেজেট প্রকাশ করা হয়েছে। আইনগত সহায়তা প্রধান আইন, ২০০০ এর সংশোধনকল্পে প্রণীত এ অধ্যাদেশের ৬ নম্বর আইনে বেশকিছু সংশোধন এনে নতুন করে জারি করা হয়েছে।