
বইমেলায় স্টল ভাড়া কমছে ২৫ শতাংশ
অমর একুশে বইমেলায় স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর নির্দেশনা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের অনুরোধে এ নির্দেশনা দেন তিনি।

সংস্কৃতি মন্ত্রণালয়ের ‘বই নির্বাচন কমিটি’ বাতিল
জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক পরিচালক আফসানা বেগমের দায়িত্বকালে বই কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তাদের গঠিত ‘বই নির্বাচন কমিটি’ বাতিল করেছে। আজ (সোমবার, ২৬ জানুয়ারি) জারি করা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট নিয়ে ঢাকার ১০ পয়েন্টে কাল প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও জুলাইয়ের গান
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামীকাল (বুধবার, ১২ নভেম্বর) ঢাকার দশটি পয়েন্টে ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট নিয়ে ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শিত হবে।

হিলিতে ৪ দিনব্যাপী বই মেলা শুরু
আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে দীর্ঘদিন পর দিনাজপুরের হিলিতে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন করা হয়েছে। বই মেলার আয়োজন করায় খুশি স্থানীয়রা। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে মেলার স্টল। আজ (সোমবার, ১৮ আগস্ট) দুপুরে বাংলা হিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।

প্রথমবার সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণে জাতীয়ভাবে নববর্ষ উদযাপনের উদ্যোগ
প্রথমবারের মতো জাতীয়ভাবে বাংলা নববর্ষ সকল জাতিগোষ্ঠীর অংশগ্রহণে উদযাপনের উদ্যোগ নেয়া হয়েছে। সরকার জাতীয়ভাবে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ ১৪৩২ উদ্যাপন উপলক্ষ্যে একটি আন্তঃমন্ত্রণালয় সভার আয়োজন করছে।

পদত্যাগ করলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ পদত্যাগ করেছেন। আজ (শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগের চিঠি দিয়েছেন তিনি।

'চলচ্চিত্র সংশ্লিষ্টদের দাবি আদায়ে রাস্তায় নামতে হবে'
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, চলচ্চিত্র সংশ্লিষ্টদের সকল দাবি আদায়ে রাস্তায় নামতে হবে। ঘেরাও করে বাধ্য করতে হবে।

'ধর্মীয় সম্প্রীতি ও সংস্কৃতির বৈচিত্র রক্ষায় সরকারের নানা পরিকল্পনা রয়েছে'
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, দেশের ধর্মীয় সম্প্রীতি ও সংস্কৃতির বৈচিত্র্য রক্ষায় সরকারের নানা পরিকল্পনা রয়েছে। ধর্ম-বর্ণ কোন বিষয় না আমরা একে অপরের জন্য কাজ করবো এটাই বাংলাদেশ।

অবশেষে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম
বাংলাদেশের জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম। ১৯৭২ সালের ৪ মে বাংলাদেশে আসার তারিখ থেকে তাকে বাংলাদেশের ‘জাতীয় কবি’ ঘোষণা করে গেজেট প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত ১১টার দিকে রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনি থেকে তাকে গ্ৰেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।