
‘দিদি নাম্বার ওয়ান’ থেকে বাদ পড়লেন রচনা ব্যানার্জি, নতুন আসছেন কে?
পশ্চিমবঙ্গের টেলিভিশন পর্দার ইতিহাসে বড় ধাক্কা! জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’ মানেই যেখানে গত ১৫ বছর ধরে দর্শকরা একনামে চিনতেন রচনা ব্যানার্জিকে, সেখানে এবার আসতে চলেছে এক নতুন মুখ (Rachana Banerjee Replaced in Didi No 1: Swastika Mukherjee New Host, Season Update and Timing Change)। রাজনৈতিক পটপরিবর্তন ও চ্যানেলের মেগা সিদ্ধান্তের জেরে ‘দিদি নাম্বার ওয়ান’ থেকে বাদ পড়েছেন রচনা ব্যানার্জি (Rachana Banerjee dropped from Didi No 1)। তার জায়গায় শো-এর নতুন সঞ্চালক বা হোস্ট হিসেবে এন্ট্রি নিচ্ছেন টলিউডের জনপ্রিয় ও ঠোঁটকাটা অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি (Swastika Mukherjee new host of Didi No 1)।

শপথের আগেই প্রশ্নের মুখে ট্রাম্পের মন্ত্রিসভা
শপথ গ্রহণের আগেই যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যদের যোগ্যতা ও সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে। এবার প্রতিরক্ষামন্ত্রী দায়িত্ব পাওয়া ফক্স নিউজের সঞ্চালক পিটের হেগসেথের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠায় ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করছে খোদ রিপাবলিকান শিবির। এছাড়া অ্যাটর্নি জেনারেল পদে মনোনীত ম্যাট গেটসের মাদক মামলা ও স্বাস্থ্য দপ্তরের রবার্ট এফ কেনেডি জুনিয়রের ভ্যাক্সিন বিদ্বেষ নিয়েও আছে বিতর্ক। যদিও বিশেষজ্ঞরা বলছেন, মন্ত্রিসভা নির্বাচনের ক্ষেত্রে নিজস্ব এজেন্ডা বাস্তবায়নকেই প্রাধান্য দিয়েছেন ট্রাম্প।

সঞ্চালকের সাথে বাকবিতণ্ডা কামালা হ্যারিসের
প্রেসিডেন্ট নির্বাচিত হলে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে নিজের কাজের ধরন একেবারেই ভিন্ন হবে বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। এমনকি বিভিন্ন প্রশ্নের জবাব দেয়ার সময় সঞ্চালকের সাথে বাকবিতণ্ডার ঘটনাও ঘটে। অন্যদিকে জয়ের জন্য তুরুপের তাস হিসেবে অভিবাসী বিরোধী অবস্থান আরও জোরালো করছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অভিবাসীরা অন্যের পোষা প্রাণী চুরি করে খেয়ে ফেলে- এমন বিতর্কিত মন্তব্যের পর আবারও এর সাফাই গাইলেন তিনি।