ভারতে জন্মহার রেকর্ড কম, সন্তান নিচ্ছেন না অনেক দম্পতি
ভারতে সন্তান জন্মদানের হার আরও কমে গেছে। দেশটির সর্বশেষ নমুনা নিবন্ধন ব্যবস্থা (এসআরএস) পরিসংখ্যান প্রতিবেদনে দেখা গেছে, মোট উর্বরতার হার বা টিএফআর নেমে এসেছে প্রতি নারীতে ১ দশমিক ৯ শিশিতে। জনসংখ্যা বর্তমান স্তরে ধরে রাখতে সাধারণত যে হার ২ দশমিক ১ প্রয়োজন বলে ধরা হয়, ভারতের হার এখন তারও নিচে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।