
আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন ২০২৬-এর খসড়ায় মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন
আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) আরও জনবান্ধব ও কার্যকর করতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

অস্ত্রের ঝনঝনানি থামছে না; চট্টগ্রামে বাড়ছে সন্ত্রাসের রাজত্ব
চট্টগ্রামে প্রকাশ্য হত্যাকাণ্ড, ভারী অস্ত্রের ব্যবহার ও চাঁদাবাজির ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে বহু সন্ত্রাসী গ্রেপ্তার এবং বিপুল অস্ত্র উদ্ধার হলেও, পলাতক কয়েকজন শীর্ষ অপরাধী এখনও নেপথ্য থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে বলে সংশ্লিষ্টদের দাবি। এ পরিস্থিতিতে অপরাধ দমনে রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।

নৌপথে চাঁদাবাজি বন্ধের দাবিতে হরিরামপুরে বিক্ষোভ
পদ্মা, যমুনাসহ দেশের সব নৌপথে চাঁদাবাজি, সন্ত্রাস, ডাকাতি এবং প্রশাসনিক হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে বাংলাদেশ বাল্কহেড ড্রেজার মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ।

নিজ দলের কর্মীরাও অপরাধে ছাড় পাবেন না— হুঁশিয়ারি শামা ওবায়েদের
নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘আমার সঙ্গে ঘনিষ্ঠতা আছে কিংবা আমার সঙ্গে মঞ্চে বসেছেন—এ কারণে কেউ অপরাধ করে পার পেয়ে যাবেন, এমনটি ভাবলে ভুল করবেন। আইনের দৃষ্টিতে সবাই সমান।’

সন্ত্রাসের জনপদ মোহাম্মদপুর: আতঙ্কে বাসাবদলের প্রবণতা বাড়ছে
সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছে রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর। এলাকা থেকে অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের সন্ধানে বাসাবাড়ি, অফিস পরিবর্তন করে অন্যত্র চলে যাচ্ছেন। এদের মধ্যে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারই বেশি। নিরাপত্তাহীনতায় প্রাথমিক স্কুলেও কমেছে উপস্থিতি। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতিতে কাজ করছে তারা।

চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে হটলাইন চালু করলেন যুব প্রতিমন্ত্রী
ঢাকা-১৬ (পল্লবী ও রূপনগর) নির্বাচনি এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও যেকোনো ধরনের অনিয়ম রুখতে কঠোর অবস্থান নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন।

চাঁদাবাজি-ছিনতাই প্রতিরোধে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আইজিপির কঠোর বার্তা
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম চাঁদাবাজি, ছিনতাই ও মাদক প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, যেকোনো মূল্যে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। কেউ চাঁদাবাজি, সন্ত্রাস বা মাদক সংক্রান্ত অপরাধ করলে দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নিজ নির্বাচনি এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করলেন পরিবেশমন্ত্রী মিন্টু
নিজ নির্বাচনি এলাকা ফেনী-৩ (দাগনভূঞাঁ-সোনাগাজীতে) সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে হটলাইন চালু করলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

লতিফ-কার্জন-পান্নাসহ ১৬ জন কারাগারে
সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ (শুক্রবার, ২৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।

এত অপরাধ প্রবণতা পৃথিবীর আর কোথাও নেই: ধর্ম উপদেষ্টা
ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, দেশে অপরাধের মাত্রা কমছে না, এত অপরাধ প্রবণতা পৃথিবীর আর কোনো দেশে নেই। আজ (শুক্রবার, ১৮ জুলাই) ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সন্ত্রাস, দুর্নীতি, মাদকসহ সামাজিক সমস্যা নিরসনে ইমাম-ওলামাদের করণীয়’ শীর্ষক খুলনা বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

‘নির্বাচন সুষ্ঠু না হলে বাংলাদেশ বিপদের মুখে পড়বে’
আগামী নির্বাচন এদেশের গণতন্ত্রের জন্য অ্যাসিড টেস্ট। নির্বাচন সুষ্ঠু না হলে বাংলাদেশ বিপদের মুখে পড়বে বলে মনে করেন জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের। আজ (বুধবার, ৯ জুলাই) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক প্রীতি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ইনসাফ করেনি: নাহিদ
সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গড়ার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ইনসাফ করেনি। আজ (শুক্রবার, ৪ জুলাই) সকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার এনসিপি কার্যালয়ের উদ্বোধন শেষে তিনি একথা বলেন।