জাতীয় বিশ্ববিদ্যালয় বিবিএ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি: নতুন তারিখ ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের (National University) অধীনে ২০২৪ সালের বিবিএ প্রফেশনাল (BBA Professional) প্রথম বর্ষ ২য় সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। রোববার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। যে সকল শিক্ষার্থী নির্ধারিত সময়ে ফরম পূরণ করতে পারেননি, তারা নতুন সময়সূচি অনুযায়ী অনলাইনে আবেদন করতে পারবেন।