
স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৩ থেকে ৬ষ্ঠ গ্রেড পর্যন্ত ৫৩ ক্যাটাগরির পদে মোট ৩০০ জনকে সরাসরি নিয়োগ দেয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সরকারি কর্ম কমিশন (সংশোধন) অধ্যাদেশসহ উপদেষ্টা পরিষদে একাধিক নীতিমালা অনুমোদন
উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে সরকারি কর্ম কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬, বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো নীতিমালা, ২০২৬ এবং জাতীয় মৎস্য নীতিমালা, ২০২৬-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

স্বাস্থ্য ক্যাডারের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের অন্তর্ভুক্ত অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সিনিয়র কনসালটেন্ট ও সহকারী অধ্যাপকের শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪৯০ জন
৪৪তম বিসিএসে এক হাজার ৪৯০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের সাত মাস পর এ নিয়োগ দেয়া হলো। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে গতকাল (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) এটি প্রকাশ করা হয়।

৪৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে শিক্ষা ক্যাডার পদে ৬৬৮ জনকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে এ ফল প্রকাশ করা হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

৪৩তম বিসিএসে নন-ক্যাডার নিয়োগের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ
পূর্ণাঙ্গ নন-ক্যাডার তালিকা প্রকাশ ও শূন্য পদে দ্রুত সুপারিশের দাবিতে রাজধানীর বাংলামোটরে সড়ক অবরোধ করেছেন ৪৩তম বিসিএস নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীরা। গতকাল (বৃহস্পতিবার, ২৩ অক্টোবর) রাত ১১টার দিকে তারা এ কর্মসূচি পালন করেন।

ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার
স্বচ্ছতা বজায় রেখে ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ (রোববার, ৭ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

আজ আলোচনার সমাপ্তি টানতে চায় ঐকমত্য কমিশন
আলোচনার সমাপ্তি টানতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। আজ (বৃহস্পতিবার, ৩১ জুলাই) বৈঠকে সাতটি বিষয় আলোচনার মধ্য দিয়ে এ সমাপ্তি টানতে চায় কমিশন। এছাড়া শিগগিরই রাজনৈতিক দলগুলোকে চূড়ান্ত খসড়া দেয়া হবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

৪৯তম বিশেষ বিসিএসের আবেদন শুরু
সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৯তম বিশেষ বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে। এই বিসিএসে মোট ৬৮৩ জনকে সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ দেয়া হবে।

১৮ বছর পর চাকরি ফেরত পাচ্ছেন ৮৫ নির্বাচন কর্মকর্তা
দেড় যুগ আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরিচ্যুত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরি ফেরত দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ (মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনকে নিয়োগের নির্দেশ আপিল বিভাগের
২০০৭ সালে অনুষ্ঠিত ২৭তম বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) নিয়োগবঞ্চিত এক হাজার ১৩৭ জনকে চাকরি ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ (বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি) বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ নির্দেশ দেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ কর্ম কমিশনের ৬ সদস্যের নিয়োগ বাতিল
সরকারি কর্ম কমিশনে সদ্য নিয়োগ পাওয়া ৬ সদস্যের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ (সোমবার, ১৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মো. রফিকের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।